Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:58 pm
অন্যান্য

জাবিপ্রবিতে অনাবাসিক শিক্ষার্থীদের ওপর হল ফি আরোপে ক্ষোভ ও স্মারকলিপি প্রদান”

জাবিপ্রবিতে অনাবাসিক শিক্ষার্থীদের ওপর হল ফি আরোপে ক্ষোভ ও স্মারকলিপি প্রদান”

Oplus_131072

নাইমুর রহমান, জাবিপ্রবি প্রতিনিধিঃ

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) বিজয়—২৪ হলে ফি সংযুক্ত করার সিদ্ধান্তকে কেন্দ্র করে অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তকে অন্যায্য বলে দাবি করে শিক্ষার্থীরা ৷

Advertisement

রবিবার (১৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা৷ অনাবাসিক শিক্ষার্থীদের অভিযোগ, হলে না থেকেও বাড়তি হল ফি আরোপ অযৌক্তিক ও অনভিপ্রেত। স্মারকলিপিতে তারা অনাবাসিক শিক্ষার্থীদের জন্য পূর্বে আরোপিত হল ফি অনতিবিলম্বে প্রত্যাহার করে তার নূন্যতম এক-তৃতীয়াংশ ফি সংযোজন করে পুনঃবিজ্ঞপ্তি প্রকাশ করার দাবি জানায় ৷

গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কানন বলেন, ‘আমরা হলে থাকি না, কোনো সুবিধাও নিই না। তবুও আমাদের কাছ থেকে হল ফি নেওয়া হচ্ছে— এটা সম্পূর্ণ অযৌক্তিক।’ নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, ‘এই সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার না করলে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।’

তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Advertisement