Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:56 pm
অন্যান্য

প্রতিবছর ১৬ বিলিয়ন ডলার পাচার করেছে ফ্যাসিবাদী সরকার : মির্জা ফখরুল

প্রতিবছর ১৬ বিলিয়ন ডলার পাচার করেছে ফ্যাসিবাদী সরকার : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, গত ১৫ বছরে ফ্যাসিবাদী সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে এবং প্রায় ২৮০ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। শুক্রবার (৩ জানুয়ারি) দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণজয়ন্তী ও গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “প্রতিবছর ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে। গণতন্ত্র চর্চার অভাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। তবে, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে নিজেদের মত করে দেশ গড়ার সুযোগ এসেছে।”

Advertisement

অনুষ্ঠানে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর জাহেদা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ আ.ন.ম গোলাম রব্বানী, প্রফেসর আব্দুল জব্বার, প্রফেসর আব্দুল কাইয়ুম প্রমুখ। বক্তব্য দেন অধ্যক্ষ একেএম আল আব্দুল্লাহ, প্রফেসর আইয়ুব আলী, প্রফেসর ড. আব্দুর রাজ্জাক এবং সাবেক শিক্ষার্থী মতিউর রহমান।

উল্লেখ্য, মির্জা ফখরুল একসময় দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন।

 

Image: Jugantor

Advertisement

Leave a Comment

Your email address will not be published.