Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:58 pm
মুক্তদেশ

‘টেম্পু না ডাকসু, ডাকসু ডাকসু’

‘টেম্পু না ডাকসু, ডাকসু ডাকসু’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বিলম্বে ছাত্রদলের হট্টগোল ও ভাইস চ্যান্সেলরকে ‘হেনস্তার’ প্রতিবাদে এবং দ্রুত ডাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ‘এক-দুই, তিন-চার, ডাকসু আমার অধিকার’, ‘ডাকসু আমার অধিকার, রুখে দেবে সাধ্য কার’, ‘টেম্পু না ডাকসু, ডাকসু ডাকসু’, ‘ডাকসু চায় না যারা, শিক্ষার্থীদের শত্রু তার’, ‘গণরুম না ডাকসু, ডাকসু ডাকসু’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

Advertisement

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি হলপাড়া থেকে শুরু করে ভিসি চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন হল থেকে শতাধিক শিক্ষার্থীকে মিছিলে অংশগ্রহণ করতে দেখা যায়।

তাহমীদ আল মুদ্দাসির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বলেন, “ডাকসু শিক্ষার্থীদের অধিকার ও বুদ্ধিবৃত্তিক চর্চার প্ল্যাটফর্ম। দ্রুত ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। যারা এর বিরোধিতা করছে, তারা শিক্ষার্থীদের স্বার্থের বিপক্ষে।”

সহ-সমন্বয়ক মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ বলেন, “ভিসি বিশ্ববিদ্যালয়ের অভিভাবক। তাকে হেনস্তাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

এবি জুবায়ের বলেন, “ডাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনা জরুরি।”

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ২০১৯ সালের ডাকসু নির্বাচনের পর গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার হলেও বর্তমানে প্রশাসন ও রাজনৈতিক সংগঠনগুলো এর বাস্তবায়নে গড়িমসি করছে।

এর আগে সন্ধ্যায় সিন্ডিকেট সভায় ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা না হওয়ায় ছাত্রদলের নেতা-কর্মীরা হট্টগোল শুরু করেন এবং উপাচার্যের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.