Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:58 pm
মুক্তদেশ

বিদেশে বন্ধু চাই, প্রভু নয় : জামায়াত আমির

বিদেশে বন্ধু চাই, প্রভু নয় : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা বিদেশে বন্ধু চাই, প্রভু নয়। এই বন্ধুত্ব হতে হবে সমতার ভিত্তিতে। বাংলাদেশ মাথা উঁচু করে সম্মানের সঙ্গে থাকবে, কাউকে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না।”

শুক্রবার (৩ জানুয়ারি) নাটোরের নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Advertisement

তিনি আরও বলেন, “আগামীর বাংলাদেশ হবে সাম্যের। এ জন্য লড়াই করতে হবে। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে নারী-পুরুষ নির্বিশেষে সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করবে। আমাদের সন্তানদের এমন শিক্ষা দিতে চাই, যা তাদের দেশপ্রেমিক ও মানবিক গুণাবলীতে অনন্য করবে। শিক্ষাজীবন শেষে চাকরির পেছনে দৌড়াতে হবে না; কাজ তাদের কাছে নিজেই পৌঁছে যাবে।”

নাটোর প্রসঙ্গে তিনি বলেন, “নাটোরে কোনো মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় বা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট নেই। বর্তমান সরকারের কাছে দাবি, অন্তত একটি প্রতিষ্ঠান এখানে গড়ে তোলা হোক। ভবিষ্যতে জামায়াত ইসলামী দেশ পরিচালনার সুযোগ পেলে এ বিষয়ে আর কোনো দাবি জানাতে হবে না।”

জেলা জামায়াত আমির ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন প্রমুখ।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.