Skip to content
প্রকাশ- November 2, 2026 , 18:17 pm
অন্যান্য

শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি কমিটি স্থগিত

শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি কমিটি স্থগিত

কে.এম আহসান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজেও এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২ জানুয়ারি দলের গৃহীত এক সিদ্ধান্ত অনুযায়ী শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি স্থগিত করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেরপুর জেলা বিএনপির নামে কোনো সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না।

Advertisement

গত বছরের ৩ নভেম্বর আগের কমিটি বিলুপ্ত করে মো. হজরত আলীকে আহ্বায়ক, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে সদস্যসচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আওয়াল চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করে জেলা বিএনপির তিন সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। মাত্র দুই মাসের মাথায় এই কমিটি স্থগিত করা হলো।

এদিকে শেরপুর জেলা বিএনপির কমিটি স্থগিত হওয়ার খবর পেয়ে রাতেই শহরে আনন্দ মিছিল করেন বিএনপির বেশ কিছু নেতা-কর্মী।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.