Skip to content
প্রকাশ- November 2, 2026 , 20:59 pm
অন্যান্য

জামায়াত জোটের শীর্ষ নেতারা যেসব আসনে প্রার্থী হওয়ার সম্ভাবনা

জামায়াত জোটের শীর্ষ নেতারা যেসব আসনে প্রার্থী হওয়ার সম্ভাবনা

Oplus_131072

আতিকুর রহমান আতিক:

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ সমমনা আটটি ইসলামি দলের ঐক্য আরও জোরদার হয়েছে। যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় এবার তারা নির্বাচনি সমঝোতার দিকে অগ্রসর হচ্ছে। লক্ষ্য— ‘ইসলামী ভোট এক ব্যালটবাক্সে’—এমন কৌশলের অংশ হিসেবে সব আসনে একক প্রার্থী মনোনয়নের উদ্যোগ চলছে। বিভাগীয় সমাবেশ শেষ হলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আশা করা যাচ্ছে।

Advertisement

আসন সমঝোতা: কোথায় কী অবস্থান-

প্রত্যেক দল নিজেদের মাঠপর্যায়ের জরিপ অব্যাহত রেখেছে। কতটি আসনে কোন দলের আগ্রহ বেশি—তা চূড়ান্ত তালিকায় আসছে। তবে কাঙ্ক্ষিত আসন সংখ্যা নিয়ে কিছু জটিলতা তৈরি হলেও জোটের নেতারা বৃহত্তর স্বার্থে ছাড় দেওয়ার মানসিকতা রেখেছেন।

এখন পর্যন্ত আট দলের প্রত্যেকটির একাধিক আসনে নিজস্ব প্রার্থী রয়েছে। চূড়ান্ত সমঝোতা হলে কোনগুলোতে প্রার্থী থাকবে, তা নিয়ে রাজনৈতিক মহলে এগিয়ে চলছে আলোচনা।

জোটে রয়েছে—
জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাগপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। ভবিষ্যতে নতুন দলও যুক্ত হতে পারে বলে ধারণা।

দল ও শীর্ষ নেতাদের সম্ভাব্য প্রার্থী তালিকা

জামায়াতে ইসলামী:

এক বছর আগে নির্বাচনি প্রস্তুতির অংশ হিসেবে সারা দেশে দলীয় প্রার্থী ঘোষণা করে জামায়াত। শীর্ষ নেতাদের সম্ভাব্য আসন—

ডা. শফিকুর রহমান (আমির): ঢাকা-১৫

অধ্যাপক মুজিবুর রহমান (নায়েবে আমির): রাজশাহী-১

ডা. তাহের: কুমিল্লা-১১

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার (সেক্রেটারি জেনারেল): খুলনা-৫

মাওলানা রফিকুল ইসলাম খান: সিরাজগঞ্জ-৪

ড. হামিদুর রহমান আযাদ: কক্সবাজার-২

মুয়াযযম হোসাইন হেলাল: বরিশাল-৫

এটিএম আজহারুল ইসলাম: রংপুর-২

সাইফুল আলম মিলন: ঢাকা-১২

মতিউর রহমান আকন্দ: ময়মনসিংহ-৫

মোবারক হোসাইন: ঢাকা-১৩

নুরুল ইসলাম বুলবুল: চাঁপাইনবাবগঞ্জ-৩

মুহাম্মদ সেলিম উদ্দিন: সিলেট-৬

ইসলামী আন্দোলন বাংলাদেশ:

সব আসনেই হাতপাখা প্রতীকের প্রার্থী দিলেও সমঝোতার পর সংখ্যা কমতে পারে। শীর্ষ নেতাদের আসন

মুফতি ফয়জুল করীম (নায়েবে আমির): বরিশাল-৫

মাওলানা আব্দুল আওয়াল: খুলনা-৩

মাওলানা মোসাদ্দেক বিল্লাহ: ঢাকা-৪

মাওলানা ইউনুস আহমদ: খুলনা-৪

গাজী আতাউর রহমান: গাজীপুর-৫

ইঞ্জিনিয়ার আশরাফুল আলম: কুমিল্লা-১

শেখ ফজলে বারী মাসউদ: ঢাকা-১১

মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম: কুমিল্লা-৩

মুফতি আবুল খায়ের: বরিশাল-৪

কেএম আতিকুর রহমান: মুন্সীগঞ্জ-১

শাহ ইফতেখার তারিক: ঢাকা-৯

অধ্যাপক আক্কাস আলী: কুড়িগ্রাম-৩

খেলাফত মজলিস:

২৫৮ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী ঘোষণা করেছে দলটি। সম্ভাব্য শীর্ষ প্রার্থীরা—

মাওলানা আব্দুল বাছিত আজাদ (আমির): হবিগঞ্জ-২

ড. আহমদ আবদুল কাদের (মহাসচিব): হবিগঞ্জ-৪

মাওলানা সাখাওয়াত হোসাইন: খুলনা-৪

মাওলানা আহমদ আলী কাসেমী: ঢাকা-১০

অধ্যাপক সিরাজুল হক: কুষ্টিয়া-৩

মুফতি আব্দুল হামিদ: কুষ্টিয়া-২

আরও কয়েকজন নেতা—সিলেট, ফেনী, নারায়ণগঞ্জসহ বিভিন্ন আসনে কাজ করছেন।

বাংলাদেশ খেলাফত মজলিস:

রিকশা প্রতীকে ২৭৪ আসনে প্রার্থী ঘোষণা করেছে। সমঝোতার জন্য প্রাথমিকভাবে ১০০ আসন তালিকাভুক্ত—

মাওলানা মামুনুল হক (আমির): ঢাকা-১৩ অথবা ঢাকা-৭ অথবা বাগেরহাট-১ (এখনো চূড়ান্ত নয়)

মাওলানা আকরাম আলী: ফরিদপুর-২

মাওলানা শাহিনুর পাশা: সুনামগঞ্জ-৩

মাওলানা জালালুদ্দীন আহমদ (মহাসচিব): শরিয়তপুর-১

অন্যান্য শীর্ষ নেতারাও বিভিন্ন আসনে প্রচার চালাচ্ছেন।

খেলাফত আন্দোলন:

সম্ভাব্য প্রার্থী—

মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী (আমির): ঢাকা-৭

মাওলানা ইউসুফ সাদেক: ফরিদপুর-১

মাওলানা মুজিবুর রহমান হামিদী: ব্রাহ্মণবাড়িয়া-৩/৫

মুফতি সুলতান মহিউদ্দিন: কুমিল্লা-১

মুফতি আব্দুল আজিজ: চট্টগ্রাম-৫

তৌহিদুজ্জামান: যশোর-৩

নেজামে ইসলাম পার্টি:

মাওলানা আব্দুল মাজেদ আতহারী: কক্সবাজার-৩

মাওলানা মুসা বিন ইযহার (মহাসচিব): চট্টগ্রাম-১৬

মাওলানা আজিজুল হক ইসলামাবাদী: চট্টগ্রাম-১২

মাওলানা মোজাম্মেল হক: সুনামগঞ্জ-১

অন্যান্যরা—ময়মনসিংহ, চট্টগ্রামসহ বিভিন্ন আসনে প্রার্থী হচ্ছেন।

জাগপা (জাতীয় গণতান্ত্রিক পার্টি):

প্রাথমিকভাবে সাতটি আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি—

রাশেদ প্রধান: পঞ্চগড়-১/২

ইকবাল হোসেন: দিনাজপুর-৩

আসাদুর রহমান খান: মাদারীপুর-২

অন্যান্য নেতারাও নরসিংদী, যশোর, বগুড়া আসনে আগ্রহী।

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি:

অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম (চেয়ারম্যান): ময়মনসিংহ-৯

মুহা. নিজামুল হক (মহাসচিব): ভোলা-৩

Advertisement