স্টাফ রিপোর্টার: হৃদয় আহম্মেদ শাওন
জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত সমমনা ৮ দল। কর্মসূচির শুরুতেই সমাবেশে প্রধান উপদেষ্টা ও ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি ড. মোহাম্মদ ইউনুস বিক্ষোভ মিছিল শুরু হওয়ার আগে বলেন পিআর ও গণভোট ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না।
মিছিলটি ১৪ নভেম্বর বিকাল সাড়প চারটায় জামালপুর পিটিআই মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি জামায়াতে ইসলামী জামালপুর জেলা আমির মাওলানা আব্দুস সাত্তার বলেন,
জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করতে হলে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতেই হবে। আমাদের দাবিগুলো জনস্বার্থের দাবি গণতন্ত্র রক্ষার দাবি।
সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন জামালপুর জেলা সভাপতি মুফতী মোস্তফা কামাল। তিনি বলেন,
গণভোট ছাড়া নির্বাচন হলে জনগণের আস্থা ফিরে পাওয়া সম্ভব নয়। সবার জন্য সমান রাজনৈতিক ক্ষেত্র নিশ্চিত করাই আজকের সময়ের প্রধান চ্যালেঞ্জ।
ড. মোহাম্মদ ইউনুস আরও বলেন,বর্তমান নির্বাচন ব্যবস্থা জনগণের মতামতকে সম্পূর্ণভাবে প্রতিফলিত করতে ব্যর্থ। পিআর পদ্ধতি চালু হলে প্রত্যেক ভোটের মূল্য থাকবে, ক্ষমতার আধিপত্য কমবে এবং জনগণের প্রতিনিধিত্ব প্রকৃত অর্থেই প্রতিষ্ঠিত হবে। তাই জনগণের মতামতকে উপেক্ষা করে আর কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না।
তিনি আরও উল্লেখ করেন,এই আন্দোলন কোনো দলের জন্য নয় এটি জনগণের গণতান্ত্রিক অধিকারের আন্দোলন। রাষ্ট্রের মালিক জনগণ সিদ্ধান্ত নেবে দেশের নির্বাচন কোন পদ্ধতিতে হবে।
বিক্ষোভ শেষে নেতৃবৃন্দ ৫ দফা দাবি বাস্তবায়নের জোর আহ্বান জানান এবং শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।




