Skip to content
প্রকাশ- November 2, 2026 , 18:18 pm
অন্যান্য

সরিষাবাড়িতে জামায়াতের ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারীদের দিনব্যাপী কর্মশালা

সরিষাবাড়িতে জামায়াতের ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারীদের দিনব্যাপী কর্মশালা

সরিষাবাড়ী প্রতিনিধি

সরিষাবাড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে বিভিন্ন ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারীদের মান উন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২ মে শনিবার সকাল ১০ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত উপজেলা জামায়াতের অফিসে এ কর্মশালার আয়োজন করা হয়।

Advertisement

উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিঃ মাসুদুর রহমান এর সভাপতিত্বে সেক্রেটারী মাওলানা মুহাম্মদ মনির উদ্দীন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. সামিউল হক ফারুকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুল আওয়াল, জেলা সহঃ সেক্রেটারী অধ্যক্ষ সুলতান মাহমুদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট আছিমুল ইসলাম ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ হানিফ উদ্দিন, বায়তুল সম্পাদক আকন্দ মোহাম্মদ সিকান্দার আলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আখতারুজ্জামান সোহাগ, পৌর আমীর গোলাম রব্বানী, শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক শামীম হোসাইন সোহেল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ড. ছামিউল হক ফারুকী বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে আপনাদেরকে বার্ষিক পরিকল্পনার আলোকে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে হবে। এছাড়া তিনি কর্মীদের রুকনিতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেন ‌।

Advertisement