Skip to content
প্রকাশ- November 2, 2026 , 18:18 pm
অন্যান্য

সরকারি আশেক মাহমুদ কলেজে শিক্ষার্থীদের উদ্যোগে প্রথম ইসলামিক সেমিনার

সরকারি আশেক মাহমুদ কলেজে শিক্ষার্থীদের উদ্যোগে প্রথম ইসলামিক সেমিনার

Oplus_131072

স্টাফ রিপোর্টার হৃদয় আহম্মেদ শাওন

সরকারি আশেক মাহমুদ কলেজে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে প্রথমবারের মতো একটি ব্যতিক্রমী ইসলামিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

১৩ নভেম্বর কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন অত্র কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ওমর ফারুক।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ শাইখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। তিনি তাঁর প্রাঞ্জল বক্তৃতায় বলেন,
“যুব সমাজই একটি জাতির ভবিষ্যৎ। তাদের মাঝে সঠিক নৈতিকতা ও চরিত্র গঠন প্রতিষ্ঠিত হলে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে। শিক্ষার্থীদের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।”

তিনি আরও বলেন,
“শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শুধু জ্ঞান অর্জনের জায়গা নয়, বরং নৈতিকতার আলোকবর্তিকা। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের চিন্তা-চেতনায় ইতিবাচক প্রভাব ফেলবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শওকত আলম মীর। তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,
“আজকের এই আয়োজন প্রমাণ করে, শিক্ষার্থীরা সমাজ পরিবর্তনের শক্তি। নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কলেজ প্রশাসন সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে।”

এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক মো. রেজাউল করিম এবং কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।

আয়োজক কমিটির আহ্বায়ক ওমর ফারুক জানান,
“আমাদের লক্ষ্য ছিল একটি ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, আদর্শ ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া। আমরা বিশ্বাস করি, নৈতিক চরিত্র গঠনের মাধ্যমে কলেজ থেকে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”

সেমিনারে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে এবং আয়োজকদের প্রতি সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Advertisement