Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:16 pm
অন্যান্য

মাদারগঞ্জে ৯ জুয়াড়ি আটক ৩ মোটরসাইকেলসহ নগদ ৭১ হাজার ৫৫০ টাকা জব্দ

মাদারগঞ্জে ৯ জুয়াড়ি আটক ৩ মোটরসাইকেলসহ নগদ ৭১ হাজার ৫৫০ টাকা জব্দ

Oplus_131072

মাদারগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জে জুয়া খেলার সময় ৯ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের শুভগাছা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন মাদারগঞ্জ উপজেলার গাবের গ্রামের সুজন খান (৪২), সোহেল মন্ডল (৪০), মজনু খান (৪৭), পশ্চিম সুখনগরী এলাকার নূর মোহাম্মদ (২৫) ও সাইদুল মন্ডল (৪২), বালিজুড়ী এলাকার শুক্কুর আলী ফকির, ইসলামপুর উপজেলার সামিউল (৪৫), মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া এলাকার বিদ্যুৎ আকন্দ (৩৫) এবং সারিয়াকান্দি উপজেলার উত্তর টেংরাকুড়া এলাকার হাফিজুর রহমান (৩৫)।
পুলিশ অভিযানে আটককৃতদের কাছ থেকে নগদ ৭১ হাজার ৫৫০ টাকা, ৭ বান্ডিল তাস এবং ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়। বুধবার বেলা ১২টায় আটক আসামিদের জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জামালপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভুঞা জানান, গত ১৩ জানুয়ারি গোপন সংবাদের মাধ্যমে শুভগাছা এলাকায় জুয়া খেলার প্রস্তুতির তথ্য পাওয়া যায়। বিষয়টি জামালপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেককে অবহিত করা হলে তার নির্দেশনায় মাদারগঞ্জ থানার একটি টিম অভিযান চালায়। এ সময় চারদিক ঘিরে ৯ জনকে আটক করা হলেও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। জুয়া বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

Advertisement