আতিকুর রহমান আতিক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সমমনা আরও আটটি রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (২৮ ডিসেম্বর) রাত ৮টায় জরুরি সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন। তিনি জানান, জোটগত সমঝোতার ভিত্তিতে সোমবার (২৯ ডিসেম্বর) এনসিপির প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে এবং সমঝোতাভুক্ত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করছেন।
এনসিপির পক্ষ থেকে মোট ৩০টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। ঘোষিত প্রার্থীরা হলেন—
নাহিদ ইসলাম (ঢাকা-১১), জাভেদ রাসিন (ঢাকা-৯), ইঞ্জিনিয়ার নাবিলা তাহসিন (ঢাকা-২০), দিলশানা পারুল (ঢাকা-১৯), নাসিরুদ্দিন পাটোয়ারী (ঢাকা-৮), সার্জিস আলম (পঞ্চগড়-১), আব্দুল আহাদ (দিনাজপুর-৫), আখতার হোসেন (রংপুর-৪), আতিক মুজাহিদ (কুড়িগ্রাম-২), সাইফ মুস্তাফিজ (সিরাজগঞ্জ-৬), আশরাফউদ্দিন মাহদি (ব্রাহ্মণবাড়িয়া-২), আব্দুল্লাহ আল আমিন (নারায়ণগঞ্জ-৪), সুজাউদ্দৌলা (বান্দরবান), হাসনাত আবদুল্লাহ (কুমিল্লা-৪), হান্নান মাসুদ (নোয়াখালী-৬), ডা. জাহেদুল (নেত্রকোনা-১১), আরিফ আদিব (বরিশাল), ডা. মাহমুদা মিতু (ঝালকাটি-১), মাহবুব আলম (লক্ষ্মীপুর-১), সুলতান জাকারিয়া (নোয়াখালী), সরোয়ার তুষার (নরসিংদী-২), আলি নাসের খান (গাজীপুর), মো. লিখন মিয়া (শেরপুর-১), প্রীতম দাশ (মৌলভীবাজার-৪), জোবায়রুল আরিফ (চট্টগ্রাম-১৩), জার্জিস কাদের (নাটোর-৩), মোল্লা ফারুক এহসান (চুয়াডাঙ্গা), আতাউল্লাহ (ব্রাহ্মণবাড়িয়া-৩), সাইফুল্লাহ হায়দার (টাঙ্গাইল-৩) এবং মোল্লা রহমতুল্লাহ (বাগেরহাট-২)।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সারাদেশে জেলা রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম চলছে।
জামায়াতসহ ৮ দলের জোটে এনসিপি, ৩০ আসনে প্রার্থীদের নাম ঘোষণা
Oplus_131072




