Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:53 pm
অন্যান্য

শেরপুরে মাধ্যমিকের ৯ হাজার বইসহ একজন আটক

শেরপুরে মাধ্যমিকের ৯ হাজার বইসহ একজন আটক

কে এম আহসান, জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী থেকে ঢাকায় পাচারকালে শেরপুর সদর উপজেলার কৃষ্ণপুর দড়িপাড়া থেকে প্রায় ৯ হাজার মাধ্যমিকের বই জব্দ করেছে শেরপুর সদর থানা পুলিশ। বইগুলো অষ্টম, নবম ও দশম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের।

স্থানীয়দের সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে কৃষ্ণপুর দড়িপাড়া এলাকা থেকে বইগুলো উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে মাইদুল (৩২) নামের একজনকে আটক করা হয়েছে। শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম বিষয়টি মুক্তকালকে নিশ্চিত করেছেন।

Advertisement

Advertisement

Leave a Comment

Your email address will not be published.