Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:54 pm
অন্যান্য

কুলাউড়ার সাংবাদিকদের প্রতি মুক্তাদির হোসেনের খোলা চিঠি: সংকটে ঐক্যের আহ্বান

কুলাউড়ার সাংবাদিকদের প্রতি মুক্তাদির হোসেনের খোলা চিঠি: সংকটে ঐক্যের আহ্বান

Oplus_131072

​
মোঃ রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া প্রতিনিধি:

দেশের বর্তমান ক্রান্তিলগ্নে জাতীয় স্বার্থ, কুলাউড়ার সম্মান এবং নিজেদের পেশাদার স্বার্থে সংবাদকর্মীদের ঐক্য ও সংহতি বজায় রাখা জরুরি বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতা মুক্তাদির হোসেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক খোলা চিঠিতে তিনি এই আহ্বান জানান।
​সাংবাদিক সমিতি কুলাউড়ার সাবেক সভাপতি ও টিম জার্নালিস্ট’স-এর প্রধান উপদেষ্টা মুক্তাদির হোসেন কর্মক্ষেত্রে মিলেমিশে কাজ করার এবং এমন কোনো আচরণ না করার অনুরোধ করেন, যা রাষ্ট্র বা জন্মস্থান কুলাউড়ার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে।
​সিনিয়রের প্রতি সম্মান বজায় রাখার তাগিদ
​চিঠিতে তিনি সাংবাদিকদের মধ্যে সিনিয়রদের প্রতি সম্মান বজায় রাখার ওপর জোর দেন। তিনি উল্লেখ করেন, সম্প্রতি কিছু সহকর্মী সিনিয়রদের বিষয়ে বাইরে আলোচনা করছেন, যা কাম্য নয়। মুক্তাদির হোসেন বলেন, “আমাদের বড়দের সম্মান রেখে কথা বলা উচিত। এমন কোনো আচরণ করা উচিত নয়, যাতে আমাদের সিনিয়ররা আঘাতপ্রাপ্ত হন।”
​তিনি বিশ্বাস করেন, কুলাউড়ার সাংবাদিক সমাজে নবীন-প্রবীণের মধ্যে চমৎকার সুসম্পর্ক বজায় আছে, যার মূলে রয়েছে সিনিয়রদের পারস্পরিক সম্মান বজায় রাখার প্রচেষ্টা।

Advertisement

​সম্প্রতি ঘটে যাওয়া দুটি ঘটনা সিনিয়র সাংবাদিকদের মনে আঘাত করেছে জানিয়ে মুক্তাদির হোসেন সংশ্লিষ্টদের ভবিষ্যতে সতর্কতা অবলম্বন করতে অনুরোধ জানান। তিনি আশা প্রকাশ করেন, যারা এই লেখাটি পড়বেন, তারা কোনো ভুল বা ভ্রান্তি থাকলে তা সংশোধনের চেষ্টা করবেন।
​তিনি তার বার্তাটি শেষ করেন এই অঙ্গীকারের মাধ্যমে: “এই হোক আমাদের অঙ্গীকার।”

Advertisement