জামালপুর প্রতিনিধি:
জামালপুর সদর উপজেলার ১৩ নং মেষ্টা ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ ২০২৬) বিকেলে মেষ্টা ইউনিয়নের হাজিপুর জয়নুল আবেদীন দাখিল মাদ্রাসা হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৩ নং মেষ্টা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি পশু চিকিৎসক মো. আলিফ হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. মঈন উদ্দিন।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর শহর জামায়াতের সেক্রেটারি নাজমুল হক মাসুদ এবং জামালপুর শহরের ৫ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মো. জাহিদ আনোয়ার।
এছাড়াও উপস্থিত ছিলেন ১৩ নং মেষ্টা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস ছামাদ ছানা, ইউনিয়ন সেক্রেটারি আব্দুল্লাহ মাস্টার এবং মেষ্টা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একে এম আজাদ মুক্তা।
ইফতার মাহফিলে ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি, দলীয় নেতাকর্মী, আলেম-উলামা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মুসল্লিরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের মাধ্যমে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
জামালপুরে মেষ্টা ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত




