Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:28 am
অন্যান্য

মাদারগঞ্জে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

মাদারগঞ্জে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর বিদেহী আত্মার মাগফিরাত, দলের চেয়ারপারসন খালেদা জিয়া-র রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

Advertisement

মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) বিকেলে বালীজুড়ী শাহ মাহমুদ ফাজিল মাদ্রাসা মাঠে মাদারগঞ্জ উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেসের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক ও জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন— মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন আকন্দ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান চেয়ারম্যান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর এবং সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া ইফতার মাহফিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, ঈদের পর মাদারগঞ্জের প্রতিটি ইউনিয়নে দলের পক্ষ থেকে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করা হবে।

Advertisement