Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:57 pm
অন্যান্য

৬ কোটি টাকা পাইয়ে দেওয়ার প্রলোভন, ৩৬ লাখ হাতিয়ে নিল মনির- অভিযোগ ব্যবসায়ীর

৬ কোটি টাকা পাইয়ে দেওয়ার প্রলোভন, ৩৬ লাখ হাতিয়ে নিল মনির- অভিযোগ ব্যবসায়ীর

Oplus_131072

হৃদয় আহম্মেদ: স্টাফ রিপোর্টার

জামালপুর পৌরসভার গেইটপাড় এলাকায় রেলওয়ে ওভারপাস প্রকল্পের ভূমি অধিগ্রহণ সংক্রান্ত কাজে সহায়তার আশ্বাস দিয়ে ৩৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মনিরুজ্জামান মনির নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

Advertisement

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে স্থানীয় ব্যবসায়ী মো:সোহাগ হোসেন সংবাদ সম্মেলন করে এই অভিযোগ আনেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোহাগ হোসেন জানান, প্রায় এক বছর আগে মনিরুজ্জামান মনির তাকে জানান ওভারপাস প্রকল্পের ভূমি অধিগ্রহণের ৬ কোটি টাকা পাইয়ে দিতে হলে বিভিন্ন দপ্তরে ঘুষ দিতে হবে। তার কথায় বিশ্বাস করে বিভিন্ন সময়ে মোট ৩৬ লাখ টাকা তিনি দেন।

তিনি আরও অভিযোগ করেন, টাকা নেওয়ার পর থেকেই মনির তালবাহানা শুরু করেন। ফোনে বারবার কল করলেও তাকে পাওয়া যায় না, দেখা করার কথা বললেও নানা অজুহাতে এড়িয়ে যান। সন্দেহ হওয়ায় একাধিকবার টাকা ফেরতের কথা বললেও মনির তাতে কোনো জবাব দেননি।

গত ১৬ নভেম্বর বিকেলে গেইটপাড়ে নিজের দোকানের সামনে মনিরকে দেখতে পেয়ে সোহাগ তাকে দোকানে নিয়ে গিয়ে টাকা ফেরত চান। এ সময় মনির ক্ষিপ্ত হয়ে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

হট্টগোলের শব্দ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় ব্যবসায়ী মো. মনোয়ারুল ইসলাম কর্নেল, মিলন খান, শাকিল লস্কর ও সাজ্জাদ। তারা পুরো ঘটনাটি শোনার পর মনির নিজের ছেলেকে সাক্ষী রেখে ১ মাস সময় চান টাকা ফেরতের জন্য।

সোহাগ জানান, গেইটপাড় এলাকার আরও বেশ কয়েকজন ব্যবসায়ী ঘটনাটি প্রত্যক্ষ করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ঘটনার পর মনির রাজনৈতিক নেতাকর্মীদের মানহানি করতে এবং বিষয়টি ভিন্নখাতে নিতে মিথ্যা তথ্য দিয়ে নিজেই সংবাদ সম্মেলন করেছেন। সোহাগ তার বক্তব্যকে সম্পূর্ণ বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন দাবি করেন।

৩৬ লাখ টাকা উদ্ধারে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন মো. সোহাগ হোসেন। একই সঙ্গে মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।

Advertisement