Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:54 pm
অন্যান্য

সৌদি ফেরত যুবককে অজ্ঞান করে লুট: ৬০ ঘণ্টা পর ফিরে পেল জ্ঞান

সৌদি ফেরত যুবককে অজ্ঞান করে লুট: ৬০ ঘণ্টা পর ফিরে পেল জ্ঞান

Oplus_131072

মাদারগঞ্জ প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জের সৌদি ফেরত যুবক মন্টু মিয়াকে অজ্ঞান করে তার সব মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। ঘটনার ৬০ ঘণ্টা পর রোববার রাতে তার জ্ঞান ফিরে।

Advertisement

মন্টু মিয়া চরপাকেরদহ ইউনিয়নের বীরপাকেরদহ গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে। দালাল মিন্টুর মাধ্যমে ২০২৩ সালে সাড়ে ৫ লাখ টাকার চুক্তিতে সৌদি আরবে যান তিনি। ঋণ করে সাড়ে ৪ লাখ টাকা দিলেও সেখানে কোনো কাজ পাননি। অবৈধভাবে কাজ করতে গিয়ে তাকে ১৬ দিন কারাভোগও করতে হয়। এরপর সৌদি সরকার তাকে দেশে ফেরত পাঠায়।

গত শুক্রবার সকাল ৭টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকায় আত্মীয়ের বাসায় যাওয়ার পথে অজ্ঞান পার্টি নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে ফেলে। এসময় তার দুটি মোবাইল, ৭০০ রিয়াল, পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নেয়। পরে ঢাকার ল্যাব ওয়ান হাসপাতালের সামনে অচেতন অবস্থায় ফেলে যায়।

পরিবার খবর পেয়ে তাকে ল্যাব ওয়ান হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে বাড়িতে নিয়ে আসে। ৬০ ঘণ্টা পর জ্ঞান ফিরে মন্টু জানান—

“বিদেশে প্রতারণার শিকার হয়েছি, দেশে এসে অজ্ঞান পার্টির কবলে পড়ে সব শেষ। ঋণে ডুবে এখন স্ত্রী-সন্তান নিয়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয়ে রয়েছি।”

তিনি সরকারি সহায়তা ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

Advertisement