Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:58 pm
অন্যান্য

জুলাইয়ের সাথে ‘গাদ্দারি’ করে বিএনপি সরকারের যাত্রা শুরু: সারজিস

জুলাইয়ের সাথে ‘গাদ্দারি’ করে বিএনপি সরকারের যাত্রা শুরু: সারজিস

Oplus_131072

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬
জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে ‘গাদ্দারি’ করে বিএনপি সরকারের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন সারজিস আলম।
এদিকে জাতীয় সংসদ ভবনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরুর আগে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দলীয় এমপিদের উদ্দেশে বলেন, তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না।
সাদা ও নীল রঙের দুটি ফরম হাতে নিয়ে তিনি বলেন, ‘আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এখনো এ বিষয়ে কোনো বিধান সংযুক্ত হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে তা আগে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এবং কে সদস্যদের শপথ পড়াবেন, সে বিষয়ে স্পষ্ট বিধান থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের ফরম সংবিধানের তৃতীয় তফসিলে যুক্ত হবে। সেগুলো সাংবিধানিকভাবে সংসদে গৃহীত হওয়ার পরই সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান কার্যকর করা যাবে। আমরা সংবিধান মেনেই এ পর্যন্ত চলেছি এবং আশা করি সামনেও চলব।’
দলীয় চেয়ারম্যানের নির্দেশে ও তার উপস্থিতিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে বলেও উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ।

Advertisement
Advertisement