Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:50 pm
অন্যান্য

স্বতন্ত্র প্রার্থীদের জন্য ৫৬ প্রতীকের তালিকা প্রকাশ

স্বতন্ত্র প্রার্থীদের জন্য ৫৬ প্রতীকের তালিকা প্রকাশ

Oplus_131072

মুক্তকাল ডেক্স :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দযোগ্য প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীদের সংরক্ষিত প্রতীক বাদ দিয়ে মোট ৫৬টি প্রতীক স্বতন্ত্র প্রার্থীদের অনুকূলে বরাদ্দের জন্য নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা এক জরুরি নির্দেশনায় জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিলের কার্যক্রম চলমান রয়েছে। এ প্রেক্ষাপটে নিবন্ধিত রাজনৈতিক দল মনোনীত প্রার্থীদের সংরক্ষিত প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দযোগ্য প্রতীকের তালিকা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
ইসির প্রকাশিত তালিকা অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দযোগ্য প্রতীকগুলোর মধ্যে রয়েছে— মোটরসাইকেল, আলমারি, ট্রাক্টর, মগ, উট, টেলিফোন, মাইক, কলস, ড্রেসিং টেবিল, ময়ূর, কলার ছড়ি, ঢেঁকি, মোবাইল ফোন, কাপ-পিরিচ, তালা, কুমির, থালা, কম্পিউটার, দালান, ঘণ্টা, ঘুড়ি, ঘোড়া, চিরুনি, চিংড়ি, জগ, জাহাজ, টর্চলাইট, টিউবওয়েল, দোতলা বাস, দোলনা, পাগড়ি, মোড়া, মোরগ, রেল ইঞ্জিন, লিচু, সেলাই মেশিন, সোফা, সিঁড়ি, পানির ট্যাপ, পালকি, ফলের ঝুড়ি, ফুটবল, সূর্যমুখী, ফুল, হরিণ, হাঁস, বক, বালতি, বেবি ট্যাক্সি, টেবিল, বৈদ্যুতিক পাখা, টেবিল ল্যাম্প, বৈদ্যুতিক বাল্ব, টেবিল ঘড়ি, হ্যান্ডশেক, হুক্কা ও হেলিকপ্টার।
নির্দেশনায় আরও বলা হয়েছে, স্বতন্ত্র প্রার্থীদের জন্য নির্ধারিত প্রতীকগুলোর কোনোটি যদি নতুন করে নিবন্ধিত কোনো রাজনৈতিক দলের অনুকূলে সংরক্ষিত হয়, তাহলে সেই প্রতীক আর স্বতন্ত্র প্রার্থীর জন্য বরাদ্দযোগ্য থাকবে না।
এছাড়া নির্দেশনা অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলের সভাপতি বা সাধারণ সম্পাদকের নাম, পদবি ও ঠিকানাসহ হালনাগাদ তালিকাও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা প্রশাসকদের কাছেও এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে নির্বাচন কমিশন।

Advertisement
Advertisement