Skip to content
প্রকাশ- November 2, 2026 , 18:17 pm
অন্যান্য

আমাকে রক্ষা করতে বিএনপি-জামায়াত ও ফ্যাসিবাদবিরোধীরা ঢাল হয়ে দাঁড়াবে: হাসনাত আবদুল্লাহ

আমাকে রক্ষা করতে বিএনপি-জামায়াত ও ফ্যাসিবাদবিরোধীরা ঢাল হয়ে দাঁড়াবে: হাসনাত আবদুল্লাহ

Oplus_131072

আতিকুর রহমান আতিক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিঞ্চল অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “আমাকে রক্ষা করতে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ সব ফ্যাসিবাদবিরোধী মানুষ ঢাল হয়ে পাশে দাঁড়াবে।”

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামে নির্বাচনী পদযাত্রা উপলক্ষে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

Advertisement

হাসনাত আবদুল্লাহ বলেন, “দেবিদ্বারে জামায়াত ও বিএনপির যেসব নেতাকর্মী দীর্ঘ ১৬-১৭ বছর ফ্যাসিবাদবিরোধী রাজনীতি করতে গিয়ে বাড়িতে ঘুমাতে পারেননি, মামলা খেয়েছেন, জেল খেটেছেন—সেই পরিবারগুলোই আমার পাশে থাকবে। তারা আমাকে রক্ষা করতে ঢাল হয়ে দাঁড়াবে।”

তিনি আরও বলেন, “আমাদের হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু আমাকে রক্ষা করার জন্য দেবিদ্বারের নারীরাই যথেষ্ট। এরপর যারা আমাকে ভালোবাসে, তারপর বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা পাশে থাকবে।”

হুমকি-ধমকির রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, “আমরা হুমকি-ধুমকির রাজনীতিতে বিশ্বাসী নই। যারা ভয় দেখায়, তাদের গদি সরে যেতে বসেছে। মানুষ তখনই ভয় দেখায়, যখন সে নিজেই ভয় পায়। ভয় দেখিয়ে বা বুলেট ছুড়ে মানুষের ভালোবাসা অর্জন করা যায় না। ভালোবাসা পেতে হলে আগে ভালোবাসা দিতে হয়।”

নির্বাচনী পদযাত্রায় হাসনাত আবদুল্লাহর সঙ্গে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা এনপিপির সদস্য সাইফুল ইসলাম শামিম, মোসলেহ উদ্দিন, আমির হোসেন, কুমিল্লা জেলা জাতীয় যুব শক্তির সদস্য নাসির উদ্দিন, দেবিদ্বার উপজেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য রাফসান, হৃদয়, মেহেদী হাসান, সবুজসহ জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Advertisement