মোঃ আবুসাইদ গালিব, দেওয়ানগঞ্জ প্রতিনিধি:
জামালপুর জেলা প্রশাসন এর আয়েজনে গত ১৮ নভেম্বর রোজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যলয়ের আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ এ জামালপুর জেলায় সর্বোচ্চ রেমিটেন্স যোদ্ধা হিসেবে সম্মান স্মারক পেলেন মোঃ রাশেদুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইউসুপ আলী, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জামালপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক, পুশিল সুপার জামালপুর।
সভাপতিত্ব করেন ইফতেখার ইউনুস।
সস্মাননা স্মারক গ্রহণকারী মো. রাশেদুল ইসলাম দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নে ১ নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী মো. মাসুদুর রহমার বাকীর জৈষ্ঠ পুত্র।
তার এ সম্মান পরিবার ও এলাকা জামালপুর জেলার মাঝে সুনাম বয়ে এনেছে। তার এ অর্জনের জন্য এলাকাবাসী অত্যন্ত আনন্দীত ও উৎফুল্ল।
এলাকাবাসী মনে করে রাশেদুলের মতো আরো সুর্য সন্তান জন্মলাভ করে এলাকার সম্মান বয়ে আনবে।
মো. রাশেদুল ইসলাম মুক্তকাল কে বলেনঃ
আমি আমার কর্মে সততা, ন্যায়নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের বিনিময়ে এ পুরুস্কার অর্জন করেছি।
এজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং আমার এ অর্জন পিতা মাতাকে উৎসর্গ করলাম।
পরিশেষ তরুণ প্রজন্মকে উৎসাহ প্রদান করে তিনি বলেনঃ অযথা বেকার সময় নষ্ট না করে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে দেশ জাতির কল্যাণ বয়ে আনার আহব্বান জানান।




