Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:27 am
অন্যান্য

মাদারগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ পালিত

মাদারগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ পালিত

Oplus_131072

আব্দুর রহিম খান, মাদারগঞ্জ প্রতিনিধি:

“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মসূচি পালন করা হয়।

Advertisement

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন চৌধুরী। তিনি বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসী শ্রমিকদের অবদান অনস্বীকার্য। বৈধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করা জরুরি; একই সঙ্গে দালালচক্রের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। প্রবাসে কর্মরত বাংলাদেশিদের অধিকার সুরক্ষা এবং প্রবাসফেরতদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে নিরাপদ অভিবাসন, বৈধ প্রক্রিয়ায় বিদেশগমন, শ্রম অধিকার ও ঝুঁকি প্রতিরোধ বিষয়ে তথ্যভিত্তিক আলোচনা করা হয়। পাশাপাশি অভিবাসনসংক্রান্ত বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে অংশগ্রহণকারীদের সচেতন করা হয়। বক্তারা দক্ষতা উন্নয়ন, সরকারি অনুমোদিত চ্যানেল ব্যবহার এবং প্রয়োজনীয় তথ্য যাচাই করে বিদেশগমনের আহ্বান জানান।

কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Advertisement