আতিকুর রহমান আতিক :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালে তাঁর কোনো আচরণ বা ব্যবহারে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে মরহুমার পক্ষ থেকে তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছেন।
বুধবার দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, “আপনারা সবাই মরহুমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”
এ সময় তিনি আরও বলেন, “আমি মরহুমার বড় সন্তান তারেক রহমান। তিনি জীবিত থাকাকালে যদি কারও কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্টদের আমার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে সেই ঋণ পরিশোধের ব্যবস্থা করবো।”
খালেদা জিয়ার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা, ঋণ পরিশোধের আশ্বাস তারেক রহমানের
Oplus_131072




