মুক্তকাল ডেস্ক:
সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন ঈদের পরই সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেছেন, আনুষ্ঠানিক শপথ গ্রহণের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের ভোট সম্পন্ন করার বিধান রয়েছে এবং সে অনুযায়ী প্রস্তুতি চলছে। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো তাদের পক্ষ থেকে মনোনয়ন দেবে।
রোববার দুপুরে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচন আগামী ১৪ এপ্রিল অথবা পহেলা বৈশাখের আগেই আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানান ইসি কমিশনার।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচনের প্রয়োজন হয়েছে। অপরদিকে জামায়াতের প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছিল; এখন পুনঃতফসিল ঘোষণা করে সেখানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ঈদের পর সংরক্ষিত নারী আসনের ভোট
Oplus_131072




