Skip to content
প্রকাশ- November 2, 2026 , 18:18 pm
অন্যান্য

সরিষাবাড়ীতে দিনব্যাপী বিনামূল্যে দন্ত চিকিৎসা সেবা

সরিষাবাড়ীতে দিনব্যাপী বিনামূল্যে দন্ত চিকিৎসা সেবা

সরিষাবাড়ী প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ী স্বাস্থ্য সেবা সহায়তা সংস্থা ও নিউসান সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে দন্ত চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

Advertisement

শনিবার (১১ এপ্রিল) সকালে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত হাসপাতাল রোডে অবস্থিত সংস্থার কার্যালয়ে (ইউনিক ডেন্টাল কেয়ার) এ কার্যক্রম পরিচালিত হয়। এতে দুই শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন নিউসান সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক কবি ও সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর, স্বাস্থ্য সেবা সহায়তা সংস্থার পরিচালক জাহাঙ্গীর আলম খোকন, শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম খুররম আজাদ, পৌর বিএনপির তথ্য, গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সেলিম মিয়া প্রমুখ।

ডা. সজিব আহমেদসহ অভিজ্ঞ দন্ত চিকিৎসক দ্বারা রোগীদের প্রয়োজনীয় পরামর্শ, ওষুধ ও চিকিৎসা প্রদান করা হয়।

চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, এমন উদ্যোগ তাদের জন্য অত্যন্ত উপকারী। অনেকেই দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগলেও অর্থাভাবে চিকিৎসা নিতে পারেননি। বিনামূল্যে এই সেবা পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেন।

স্থানীয়রা বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ নিয়মিত হলে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি আরও সহজ হবে।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

Advertisement