Skip to content
প্রকাশ- November 2, 2026 , 18:18 pm
অন্যান্য

সিরাজগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা, ব্যাপক ভাঙচুর

সিরাজগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা, ব্যাপক ভাঙচুর

Oplus_131072

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুস সবুর তালুকদারের প্রধান নির্বাচনী পরিচালনা কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। তিনি “ঘোড়া” প্রতীক নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি কাজিপুর উপজেলার টুকরা ছোনগাছা এলাকায় অবস্থিত তার প্রধান নির্বাচনী পরিচালনা কার্যালয়ে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। এ সময় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও ক্ষয়ক্ষতি করা হয়। হামলার ফলে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার সময় অফিসে থাকা বিভিন্ন আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট করা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করা যায়নি।
ঘটনার পরপরই মোঃ আব্দুস সবুর তালুকদারের সমর্থক ও নেতাকর্মীরা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এ ঘটনায় স্থানীয় রাজনীতিতে উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Advertisement
Advertisement