Skip to content
প্রকাশ- November 2, 2026 , 18:17 pm
অন্যান্য

শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল

শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল

মুক্তকাল ডেক্স:
শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) ইন্তেকাল করেছেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি ছিলেন।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কিডনিজনিত জটিলতায় তিনি হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানিয়েছে জামায়াতে ইসলামী।
জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। তার ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement
Advertisement