Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:22 pm
অন্যান্য

জামালপুর-৩ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়নের দাবিতে লাঞ্জুর বিশাল সমাবেশ

জামালপুর-৩ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়নের দাবিতে লাঞ্জুর বিশাল সমাবেশ

Oplus_131072

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুর-৩ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে বিশাল সমাবেশ করেছে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ফায়েজুল ইসলাম লাঞ্জু।

Advertisement

মঙ্গলবার বিকেলে বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে হাজারো নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতিতে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহ উদ্দিন সবুজ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির দীর্ঘদিনের সংগঠক, মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং দুইবারের সাধারণ সম্পাদক ফায়েজুল ইসলাম লাঞ্জু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—

মাদারগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার হাবলুল গাজী বেলাল

পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সিজার

গুনারীতলা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গণি মেম্বার

উপজেলা যুবদলের সদস্য শহিদুল ইসলাম

উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জান্নাতুল ইসলাম জনি
এছাড়া আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশটি সঞ্চালনা করেন মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান টুটুল।

সভা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

এ সময় মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলার বিভিন্ন ইউনিট বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

Advertisement