Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:27 am
অন্যান্য

মাদারগঞ্জে ইউএনও’র স্বাক্ষর জাল, দুই বাইক চালককে জরিমানা

মাদারগঞ্জে ইউএনও’র স্বাক্ষর জাল, দুই বাইক চালককে জরিমানা

মাদারগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে ফুয়েল কার্ডে তেল নেওয়ার চেষ্টা করায় দুই মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়েছে।

Advertisement

বুধবার দুপুরে উপজেলার তুহিন মৌসুমি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। জানা যায়, ইউএনও’র স্বাক্ষর জাল করে ফুয়েল কার্ডে তেল নিতে আসেন ফয়সাল (২৫) ও ওয়াসিম উদ্দিন (৩০) নামে দুই যুবক। বিষয়টি ধরা পড়লে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের নগদ ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী।

সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ ও ৬৬ ধারায় ফয়সালের কাছ থেকে ৫ হাজার টাকা এবং ওয়াসিম উদ্দিনের কাছ থেকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। ফয়সালের বাড়ি নিশ্চিন্তপুর এলাকায় এবং ওয়াসিম উদ্দিনের বাড়ি বাকুরচর এলাকায় বলে জানা গেছে।

এ সময় মাদারগঞ্জ মডেল থানার নবাগত ওসি স্নেহাশিস রায়, ট্যাগ অফিসার রহুল আমিন, আইসিটি অফিসার, পুলিশ সদস্য, পাম্প কর্তৃপক্ষ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইউএনও সুমন চৌধুরী বলেন, অনিয়ম কিংবা অসদুপায় অবলম্বন করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement