Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:54 pm
অন্যান্য

গণভোটে ‘হ্যাঁ’ এগিয়ে: এখন পর্যন্ত ৭৫.৩৪%, ‘না’ ২৪.৬৬%

গণভোটে ‘হ্যাঁ’ এগিয়ে: এখন পর্যন্ত ৭৫.৩৪%, ‘না’ ২৪.৬৬%

Oplus_131072

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি
সারাদেশে অনুষ্ঠিত গণভোটের প্রাপ্ত ফলাফলে ‘হ্যাঁ’ ভোট স্পষ্টভাবে এগিয়ে রয়েছে। নির্বাচন কমিশন, বিভিন্ন জেলার রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, গতকাল রাত ২টা পর্যন্ত গণনা শেষে মোট ভোটের ৭৫ দশমিক ৩৪ শতাংশ পড়েছে ‘হ্যাঁ’ পক্ষে এবং ২৪ দশমিক ৬৬ শতাংশ পড়েছে ‘না’ পক্ষে।
ঢাকার বিভিন্ন আসনের চিত্র
২৯৯টি সংসদীয় আসনের মধ্যে ঢাকার পাঁচটি আসনের আংশিক ফল পাওয়া গেছে।
ঢাকা-৫: ১৫১টি কেন্দ্রের মধ্যে ১০টির ফলাফলে ‘হ্যাঁ’ ৯,৪৬২ এবং ‘না’ ৩,১৬০ ভোট।
ঢাকা-৬: ১০১টি কেন্দ্রের মধ্যে ৩৪টির ফলে ‘হ্যাঁ’ ৩০,১৭২ এবং ‘না’ ১৪,০১৯ ভোট।
ঢাকা-১৪: ১৭৪টি কেন্দ্রের মধ্যে ৩০টির ফলে ‘হ্যাঁ’ ২৪,৬৮৫ এবং ‘না’ ৬,৭০৭ ভোট।
ঢাকা-১৭: ১২৫টি কেন্দ্রের মধ্যে ২১টির ফলে ‘হ্যাঁ’ ১৬,৩২১ এবং ‘না’ ৪,৬৬৯ ভোট।
ঢাকা-১৮: ২১৯টি কেন্দ্রের মধ্যে ২৮টির ফলে ‘হ্যাঁ’ ২৫,৮০৮ এবং ‘না’ ৮,২৫১ ভোট।
জেলার ফলাফল
নেত্রকোণা জেলা
জেলার পাঁচটি আসনে মোট ভোটার ২০,৪৪,৭৩৬ জন। ৬৭৬টি কেন্দ্রের মধ্যে ৬৬৫টির ফলে ‘হ্যাঁ’ পেয়েছে ৫,৮৯,২৮৩ ভোট এবং ‘না’ পেয়েছে ৩,৫৯,৭৪৭ ভোট।
কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা)
১৪৬টি কেন্দ্রের মধ্যে ১০৩টির ফলে ‘হ্যাঁ’ পেয়েছে ১,১৩,০১৪ ভোট এবং ‘না’ পেয়েছে ৩৮,৫৪৬ ভোট।
ময়মনসিংহ-৭ (ত্রিশাল)
‘হ্যাঁ’ ভোট ৯৪,৬০৫ এবং ‘না’ ভোট ২৭,৪৯৭।
ময়মনসিংহ-১১ (ভালুকা)
‘হ্যাঁ’ পেয়েছে ৫১,৮৭৫ এবং ‘না’ পেয়েছে ২৫,৪০১ ভোট।
খাগড়াছড়ি জেলা
২০৩টি কেন্দ্রের মধ্যে ৪১টির ফলে এখানে ‘না’ এগিয়ে রয়েছে। ‘হ্যাঁ’ পেয়েছে ৩০,৬৬৫ ভোট, আর ‘না’ পেয়েছে ৩১,০৭৬ ভোট।

Advertisement
Advertisement