Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:04 pm
অন্যান্য

জামালপুর-৪ আসনে বিএনপির প্রার্থী শামীম তালুকদার বিশাল ব্যবধানে বিজয়ী

জামালপুর-৪ আসনে বিএনপির প্রার্থী শামীম তালুকদার বিশাল ব্যবধানে বিজয়ী

সরিষাবাড়ী প্রতিনিধি

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম নির্বাচিত হয়েছেন। জেলার ৫টি আসনে মধ্যে এ আসনে প্রথম বেসরকারী ফলাফল ঘোষণা করা হয়।

Advertisement

বৃহষ্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাসনিমুজ্জামান ফলাফল ঘোষণা করেন।

ফরিদুল কবীর তালুকদার শামীম (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৫৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী জামায়াতে ইসলামীর অ্যাড. আব্দুল আওয়াল (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৪৪ হাজার ১৬১ ভোট। 

পৌরসভাসহ উপজেলার ৮টি ইউনিয়নের ৮৮টি কেন্দ্রে মোট ভোটার ৩ লাখ ২ হাজার ৫৫৬টি। শতকরা ৬৫.১৫ % ভোট হয়েছে। 

Advertisement