Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:10 pm
অন্যান্য

তারেক রহমানকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

তারেক রহমানকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

Oplus_131072

স্টাফ রিপোর্টার:
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন আসিফ আলি জারদারি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই শুভেচ্ছা জানান।
পোস্টে জারদারি বলেন, বিএনপির বিজয়ে তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে অভিনন্দন। তিনি সফল ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের পক্ষ থেকে গণতান্ত্রিক অংশীদারত্ব ও ভবিষ্যৎ যৌথ অগ্রগতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন।
এদিকে, নির্বাচনে বিজয়ের জন্য তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদি। শুক্রবার সকালে দেওয়া এক বার্তায় তিনি বলেন, বাংলাদেশের সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন। এ বিজয় তার নেতৃত্বের প্রতি জনগণের আস্থার প্রতিফলন বলেও উল্লেখ করেন তিনি।
মোদি আরও বলেন, একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে ভারত পাশে থাকবে। দুই দেশের বহুমুখী সম্পর্ক জোরদার ও পারস্পরিক উন্নয়ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

Advertisement
Advertisement