মুক্তকাল প্রতিনিধি, জামালপুর শহর:
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০১৬
জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে বিজয় অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রতিটি আসনেই তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা। জেলা রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ):
বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত (ধানের শীষ) ১,৭২,১২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের নাজমুল হক সাঈদী (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯৩,৬৬১ ভোট।
জামালপুর-২ (ইসলামপুর):
বিএনপির সুলতান মাহমুদ বাবু (ধানের শীষ) ৯৫,৬৭৮ ভোট পেয়ে জয়লাভ করেন। জামায়াতের প্রার্থী মো. ছামিউল হক (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৬১,৬৫৫ ভোট।
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ):
বিএনপির মোস্তাফিজুর রহমান বাবুল (ধানের শীষ) ২,০৬,২১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের মুজিবুর রহমান আজাদী (দাঁড়িপাল্লা) পান ৭৯,৬০৭ ভোট।
জামালপুর-৪ (সরিষাবাড়ী):
বিএনপির ফরিদুল কবির তালুকদার শামীম (ধানের শীষ) ১,৪৬,৫৪৬ ভোট পেয়ে জয়ী হন। জামায়াতের এডভোকেট আব্দুল আওয়াল (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৪৪,১৬১ ভোট।
জামালপুর-৫ (সদর):
বিএনপির এডভোকেট ওয়ারেছ আলী মামুন (ধানের শীষ) ১,৯৯,৩৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১,১৩,২০১ ভোট।
জেলার পাঁচটি আসনেই বিএনপির প্রার্থীরা উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে জয় পাওয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে।
জামালপুরের ৫ আসনে বিএনপির জয়
Oplus_131072




