Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:07 pm
অন্যান্য

জিগাতলায় ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের জন্য ঢামেকে প্রেরণ

জিগাতলায় ছাত্রী হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের জন্য ঢামেকে প্রেরণ

Oplus_131072

আতিক,বিশেষ প্রতিনিধি:
রাজধানীর জিগাতলায় একটি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেত্রী জান্নাতারা রুমী (৩০)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোড এলাকার জান্নাতী ছাত্রী হোস্টেলের পঞ্চম তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জান্নাতারা রুমী এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের (ধানমন্ডি থানা) সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন।

Advertisement

ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক বিষয় নিয়ে তিনি কিছুদিন ধরে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, জিগাতলা পুরাতন কাঁচাবাজার এলাকার পাশে অবস্থিত একটি ছাত্রী হোস্টেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, শেখ হাসিনার ফাঁসির রায়ের দিন ধানমন্ডি এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে এক নারীকে মারধরের একটি ঘটনায় জান্নাতারা রুমীর নাম আলোচনায় আসে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে ওই ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার পর থেকে জান্নাতারা রুমী সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে হুমকি ও চাপের মুখে ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Advertisement