সাজ্জাদ হোসাইন শাহিন,মেলান্দহ প্রতিনিধিঃ
জামালপুরের মেলান্দহে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে শহীদ মিনার থেকে র্যালিটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলান্দহ আধুনিক অডিটোরিয়াম এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
র্যালিতে ছাত্রশিবিরের উপজেলা ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে দেশপ্রেম, নৈতিকতা ও সুশাসনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
সংক্ষিপ্ত সমাবেশে মেলান্দহ উপজেলা শিবির সভাপতি হাফেজ আরিফুল ইসলাম বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে তরুণ সমাজকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তারা শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ সহাবস্থান ও মেধাভিত্তিক রাজনীতির আহ্বান জানান।




