মো. আবুসাঈদ গালিব দেওয়ানগঞ্জ প্রতিনিধি:
দেওয়ানগঞ্জে ডি ডি এফ পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডি ডি এফ পাবলিক স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান জহুরুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক মাহমুদুল হক (অবঃ)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত শাহজামাল (রঃ) জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল ইসলাম বুলবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-ইনসাফ জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. ইসমাইল হোসেন, ইসলামি ব্যাংক মেলান্দহ শাখার ব্যবস্থাপক আশেক মাহমুদ শান্ত, অধ্যাপক জাকিউল ইসলামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবকবৃন্দ ও শিক্ষা অনুরাগীরা।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর দৌড়, লং জাম্প, হাই জাম্প, বল নিক্ষেপ, মোরগ লড়াইসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ও ক্রীড়া নৈপুণ্যে পুরো মাঠজুড়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দলগত কাজের মানসিকতা গড়ে তোলে।
অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন খেলায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণীর মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করা হয়।
দেওয়ানগঞ্জে ডি ডি এফ পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
Oplus_131072




