Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:01 pm
অন্যান্য

হল এলোটমেন্ট নিয়ে ছাত্রদল-শিক্ষার্থী উত্তেজনা: প্রভোস্ট কার্যালয়ে কর্মকর্তারা অবরুদ্ধ

হল এলোটমেন্ট নিয়ে ছাত্রদল-শিক্ষার্থী উত্তেজনা: প্রভোস্ট কার্যালয়ে কর্মকর্তারা অবরুদ্ধ

Oplus_131072

মো. বেলাল হোসাইন জাবিপ্রবি প্রতিনিধি:
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রহলে হল এলোটমেন্ট ইস্যুতে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিকেল ৫টার দিকে সাধারণ শিক্ষার্থীদের নামে প্রভোস্টের কক্ষে তালা দেওয়া হলেও শিক্ষার্থীরা তা অস্বীকার করেন।

পরবর্তীতে হলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, শাখা ছাত্রদলের নেতাকর্মীরা সদস্য সচিব যীনাত মিয়া আজিজুরের নেতৃত্বে তালা দেন। এরপর হল এলোটমেন্ট সংক্রান্ত আলোচনা শুরু হলে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ছাত্রদল দাবি করেছে, জাতীয় সংসদ নির্বাচনের পরে হল এলোটমেন্ট দেওয়া উচিত, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা নির্বাচনের আগে এটি সম্পন্ন করার দাবী জানিয়েছেন।

Advertisement

লিগ্যাল এলোটমেন্টের বিষয়ে নিশ্চিততা না পেয়ে সাধারণ শিক্ষার্থীরা হল প্রভোস্ট, প্রক্টর, সহকারী প্রক্টর, হাউজ টিউটর ও সেকশন অফিসারকে প্রভোস্ট কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে।

অবরুদ্ধ অবস্থায় রয়েছেন হল প্রভোস্ট ড. মুহাম্মদ ফরহাদ আলী, প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান, সহকারী প্রক্টর ড. আব্দুস সাত্তার, হাউজ টিউটর মো. এনামুল হক, আতিকুর রহমান, তোজাম হোসেন এবং সেকশন অফিসার মোহাম্মদ হিজবুল্লাহ।

শিক্ষার্থীরা দাবি করেছেন, হল এলোটমেন্টের তারিখ নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

Advertisement