Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:04 pm
অন্যান্য

বকশীগঞ্জে জামায়াত মনোনীত এমপি প্রার্থী এডভোকেট মাওলানা নাজমুল হক সাঈদীর গণসংযোগ

বকশীগঞ্জে জামায়াত মনোনীত এমপি প্রার্থী এডভোকেট মাওলানা নাজমুল হক সাঈদীর গণসংযোগ

Oplus_131072

মোহাম্মদ গোলাম মোস্তফা
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-১ (বকশীগঞ্জ–দেওয়ানগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী এডভোকেট মাওলানা নাজমুল হক সাঈদী বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও নির্বাচনী অফিস পরিদর্শন করেছেন।

Advertisement

গণসংযোগকালে তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আলহাজ্ব রাসেল মাহমুদ, বাট্টাজোর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু সাঈদ, সেক্রেটারি মো. জিয়াউল হক, জামায়াত নেতা হাসানুজ্জামান পলাশ, অধ্যাপক মো. সাইফুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

গণসংযোগকালে ভোটারদের উদ্দেশে মাওলানা নাজমুল হক সাঈদী বলেন,
“স্বাধীনতার ৫৪ বছরে আপনারা বহু দলকে বারবার ক্ষমতায় দেখেছেন। কিন্তু দুর্নীতি, অপশাসন, লুটপাট ও চাঁদাবাজি ছাড়া সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে তারা কিছুই দিতে পারেনি।”

তিনি আরও বলেন,
“বাংলাদেশের মানুষ আজ দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। সেই কারণেই সারা দেশে দাড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।”

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,
“পরীক্ষার জন্য হলেও একবার বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। ইনশাআল্লাহ আমরা ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবো। আমরা নিজেরা দুর্নীতি করবো না, কাউকেও দুর্নীতি করতে দেব না।”

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি আরও বলেন,
“দেশের প্রতিটি স্তরে আজ দুর্নীতি মহামারির মতো ছড়িয়ে পড়েছে। শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন—কোনো ক্ষেত্রই এর বাইরে নয়। এই অবস্থার পরিবর্তন আনতে হলে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রয়োজন, যা কেবলমাত্র জামায়াতে ইসলামী দিতে পারে।”

তিনি বলেন,
“আমরা ক্ষমতায় গেলে জনগণের আমানতের খেয়ানত করা হবে না। জনপ্রতিনিধি মানেই জনগণের সেবক—এই নীতিতেই আমরা রাজনীতি করি।”

গণসংযোগকালে দলীয় নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। তারা জানান, গণসংযোগে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল সাড়া পাওয়া গেছে এবং আশা প্রকাশ করেন—আসন্ন নির্বাচনে জনগণ দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে রায় দেবে।

Advertisement