মোঃ নাজমুস ছাকিব, রংপুর: বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ছাত্রশিবির রংপুর জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
সকাল ১১টায় র্যালিটি রংপুর মেডিকেল মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রংপুর শিল্পকলা একাডেমির সামনে এসে শেষ হয়। র্যালিতে রংপুর জেলা শাখার নেতাকর্মীরা অংশ নেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ শ্লোগান ও ব্যানার প্রদর্শন করেন।
র্যালি শেষে বক্তব্য রাখেন রংপুর জেলা ছাত্রশিবির এর সভাপতি মোঃ ফিরোজ কবির, সেক্রেটারি মোঃ হামিদুর রহমান, সাবেক রংপুর জেলা ছাত্রশিবির এর সভাপতি মোঃ মেহেদী হাসান সহ অনেকে।
এ সময় বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নেওয়া ফ্রি ব্লাড গ্রুপিং,অসহায় ছাত্রদের মাঝে বৃত্তি প্রদান, প্রীতিভোজ আয়োজন,বৃক্ষরোপণ কর্মসূচি, স্বেচ্ছায় রক্তদান সহ বিভিন্ন কর্মসূচীর কথা উল্লেখ করেন।
এসময় বক্তারা ইসলামী ছাত্রশিবিরের ১৬ বছরে গুম হওয়া নেতাকর্মীদের অবিলম্বে সন্ধান দেওয়ার দাবি জানান ও গুমের সাথে জড়িতদের বিচার দাবি করেন।
