মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে জশনে জুলুশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯টায় উপজেলার আদারভিটা ইউনিয়নের নগর দুধিয়াগাছা খাজা শাহ সূফী ইউনূস আলী (র.) ঈদগাহ মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি আদারভিটা, ষাইটে ব্রিজ, শ্যামগঞ্জ কালিবাড়ী বাজার, ফাঁড়ি থানামোড়, নলকা এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় একই ঈদগাহ মাঠে এসে সমাপ্ত হয়।
জানা যায়, বিগত ১৪ বছর ধরে স্থানীয় জশনে জুলুশ উদযাপন কমিটি, এলাকার জাকেরবৃন্দ ও প্রবাসীদের উদ্যোগে এ আয়োজন হয়ে আসছে।
পরে সংক্ষিপ্ত সমাবেশে মিলাদ ও কিয়াম পরিচালনা করেন প্রভাষক গোলাম জাকারিয়া, খাদেম নজরুল ইসলাম মেম্বার, আজগর আলী মাস্টার ও শামছুল হুদা বিএসসি।
এতে এলাকার নেতৃত্বস্থানীয় জাকেরবৃন্দ, বিভিন্ন দরবারের ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেষে পবিত্র ফাতেহা শরিফ ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।




