মুক্তকাল রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি আসনে বিজয়ের দাবি করেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টার পর দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে চারজন প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, বিজয়ী প্রার্থীরা হলেন—দলের আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম, সদস্য সচিব ও রংপুর-৪ আসনের প্রার্থী আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের প্রার্থী হান্নান মাসউদ, কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী আতিকুর রহমান মোজাহিদ এবং নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী আব্দুল্লাহ আল আমিন।
এনসিপির দাবি, আরও কয়েকটি আসনে তাদের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত সকল নেতাকর্মীকে ভোটকেন্দ্রে অবস্থান করার নির্দেশ দিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
তবে ভোটগ্রহণ সুষ্ঠু হলেও ফলাফল ঘোষণার প্রক্রিয়ায় কারচুপির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
নাহিদ-হাসনাতসহ ৬ আসনে জয়ী এনসিপি
Oplus_131072




