মুক্তকাল ডেক্স:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতজন নারী প্রার্থী বিজয়ী হয়ে সংসদে যাওয়ার সুযোগ পেয়েছেন। এর মধ্যে ছয়জন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। অপর একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পেয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা।
নির্বাচনের ফলাফল অনুযায়ী বিজয়ী নারী প্রার্থীরা হলেন—
মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা,ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো
সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা, ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ,ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল,নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল,ব্রাহ্মণবাড়িয়া-2 আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা (স্বতন্ত্র)
এদিকে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশব্যাপী শোকরানা দোয়ার আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে শোকরানা দোয়া এবং সুবিধাজনক সময়ে মন্দির, গির্জা ও প্যাগোডায় নিজ নিজ ধর্মীয় বিধান অনুযায়ী বিশেষ প্রার্থনার আয়োজনের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল।




