Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:58 pm
অন্যান্য

সংসদীয় দলের বৈঠকে তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত

সংসদীয় দলের বৈঠকে তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত

Oplus_131072

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ শেষে দলের সংসদীয় বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়।
নতুন মন্ত্রিসভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থান পেয়েছেন। এছাড়া স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ড. মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, এহসানুল হক মিলন, জোনায়েদ সাকী ও নুরুল হক নূর।
এদিকে বৈঠকে বিএনপির সংসদ সদস্যরা সিদ্ধান্ত নিয়েছেন, তারা ডিউটি-ফ্রি গাড়ি গ্রহণ করবেন না এবং সরকারিভাবে কোনো প্লটও নেবেন না।

Advertisement
Advertisement