মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, চরপাকেরদহ ইউনিয়ন প্রশাসক তৌফিকুল ইসলাম খালেক, গুনারীতলা ইউনিয়ন প্রশাসক রহুল আমিন, মডেল থানার প্রতিনিধি এসআই ওয়াজিউর রহমান, ফায়ার সার্ভিস স্টেশনের প্রতিনিধি রইছউদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা জুলহাস উদ্দিন, মাদারগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাবলু এবং মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহসহ অন্যান্যরা।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও হাট-বাজার ইজারাদাররা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং জোরদারসহ বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে বাজার মনিটরিং কমিটির সভা এবং পরে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়।




