Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:28 am
অন্যান্য

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হলেন এম রশিদুজ্জামান মিল্লাত, বকশীগঞ্জে মিষ্টি বিতরণ মোহাম্মদ গোলাম মোস্তফা।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হলেন এম রশিদুজ্জামান মিল্লাত, বকশীগঞ্জে মিষ্টি বিতরণ মোহাম্মদ গোলাম মোস্তফা।

Oplus_131072

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হলেন এম রশিদুজ্জামান মিল্লাত, বকশীগঞ্জে মিষ্টি বিতরণ
মোহাম্মদ গোলাম মোস্তফা।।

বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও জামালপুর-১ (বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত বিএনপি সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় শপথ গ্রহণের পরপরই জামালপুর-১ আসনজুড়ে আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়।

Advertisement

বিশেষ করে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আনন্দ দেখা যায়। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ, শুভেচ্ছা বিনিময় এবং আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার ছবি পোস্ট করে অভিনন্দন ও শুভকামনায় ভাসান সমর্থকরা।

মিষ্টি বিতরণ শেষে বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবাইদুল ইসলাম শামীম বলেন, “দীর্ঘ প্রতীক্ষার পর আমরা একজন মন্ত্রী পেয়েছি। এবার উন্নয়নের নতুন অধ্যায় শুরু হবে। আমাদের প্রত্যাশা, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জের অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নদীভাঙন সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”

উপজেলা বিএনপির সহসভাপতি গাজীউর রহমান মোল্লা বলেন, “মিল্লাত ভাই প্রতিমন্ত্রী হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। দীর্ঘদিন ধরে অবহেলিত এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের গতি বাড়বে বলে আমরা আশা করছি। বিশেষ করে নদীভাঙন রোধে টেকসই প্রকল্প গ্রহণের দাবি জানাচ্ছি।”

বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিদুল ইসলাম প্রিন্স বলেন, “১৭ বছর পর বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জবাসীর মুখে হাসি ফুটেছে। এম রশিদুজ্জামান মিল্লাত মন্ত্রী হবেন—এমন প্রত্যাশা সর্বস্তরের মানুষের ছিল। আজ সেই প্রত্যাশা পূরণ হয়েছে।” এসময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয় ব্যবসায়ী ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরাও আশা প্রকাশ করেছেন, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি পর্যটন খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবেন এবং দেশের উত্তরাঞ্চলে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে উদ্যোগ নেবেন।

উল্লেখ্য, এম রশিদুজ্জামান মিল্লাত এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে এবারও নির্বাচনে জয়লাভের পর তাকে মন্ত্রী করার দাবি ওঠে তৃণমূল নেতাকর্মীদের পক্ষ থেকে।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার জোর দাবি ছিল। অবশেষে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মধ্য দিয়ে সেই প্রত্যাশার বাস্তবায়ন হলো বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।

স্থানীয়দের মতে, এই নিয়োগের মাধ্যমে সরকারের প্রতি জনগণের আস্থা আরও দৃঢ় হয়েছে এবং জামালপুর-১ আসনের উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।

Advertisement