Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:04 pm
অন্যান্য

ফুলপুরে গৃহবধূ নিখোঁজ, থানায় জিডি

ফুলপুরে গৃহবধূ নিখোঁজ, থানায় জিডি

Oplus_131072

৮ ফেব্রুয়ারি রাত থেকে নিখোঁজ নিলুফা বেগম; সন্ধান চেয়ে পরিবারের আবেদন
স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা ইউনিয়ন থেকে নিলুফা বেগম নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। তিনি পুরান নগর গ্রামের সোহেল মিয়ার স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৮ ফেব্রুয়ারি রাতে হঠাৎ করে নিখোঁজ হন নিলুফা বেগম। এরপর আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় তার স্বামী সোহেল মিয়া ফুলপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা গেছে, নিলুফা-সোহেল দম্পতির তিন মেয়ের মধ্যে দুই মেয়ে বিবাহিত। নিলুফা বেগম উপজেলার চৌরাপাড়া এলাকার জনাব আলীর মেয়ে।
নিখোঁজ গৃহবধূর কোনো সন্ধান পেলে নিচের নম্বরে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ:
📞 সোহেল মিয়া — 01620-636617
📞 গোলাম মোস্তফা — 01926-503052

Advertisement
Advertisement