Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:50 pm
অন্যান্য

ডেঙ্গু প্রতিরোধে মাদারগঞ্জে সচেতনতামূলক সভা ও পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে মাদারগঞ্জে সচেতনতামূলক সভা ও পরিচ্ছন্নতা অভিযান

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও মাদারগঞ্জ পৌরসভার উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

Advertisement

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন আকন্দ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু এবং মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মাদারগঞ্জ পৌরসভার সচিব জুলহাস উদ্দিনসহ পৌরসভার কর্মচারী এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। এডিস মশার বিস্তার রোধ করতে সবাইকে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যাতে পানি জমে না থাকে সেদিকে বিশেষ নজর দেওয়ার জন্য তারা সকলের প্রতি আহ্বান জানান।

সভা শেষে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

Advertisement