Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:22 pm
অন্যান্য

হবিগঞ্জ-৪ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জেলা জামায়াতের আমির

হবিগঞ্জ-৪ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জেলা জামায়াতের আমির

Oplus_131072

এআর রহমান:হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন হবিগঞ্জ জেলা জামায়াতের আমির কাজী মাওলানা মুখলিছুর রহমান। তার স্থলে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিশিষ্ট সাংবাদিক অলিউল্লাহ নোমান।

Advertisement

সোমবার সন্ধ্যায় জেলা জামায়াতের কার্যনির্বাহী কমিটির জরুরি বৈঠকে কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের এ সিদ্ধান্ত জানান।

মাওলানা মুখলিছুর রহমান জানান, প্রাথমিক মনোনয়ন পাওয়ার পর থেকে তিনি চুনারুঘাট ও মাধবপুরের প্রতিটি ইউনিয়নে গণসংযোগ ও জনসম্পৃক্ততার কাজে নিয়মিত অংশ নিয়েছেন। স্থানীয় নেতাকর্মী, মাঠের মানুষ ও সাধারণ ভোটারদের ভালোবাসা ও সাড়া তাকে অনুপ্রাণিত করেছে—যা তিনি জীবনের বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, “বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা ও সংগঠনের কৌশলগত বিবেচনায় কেন্দ্রীয় নেতৃত্ব অলিউল্লাহ নোমানকে এই আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমার সঙ্গে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমি তা আন্তরিকভাবে মেনে নিচ্ছি।”

তিনি আরও বলেন, ব্যক্তিগত পদ-পদবি বা মনোনয়ন নয়, বরং ন্যায়নীতি, সুশাসন ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠাই তাদের চূড়ান্ত লক্ষ্য। তাই পূর্ণ শক্তি নিয়ে তিনি ও তার সহকর্মীরা দাঁড়িপাল্লার বিজয়ের জন্য মাঠে কাজ চালিয়ে যাবেন।

চুনারুঘাট–মাধবপুরের নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানান—
“ব্যক্তিগত পছন্দ–অপছন্দের ঊর্ধ্বে উঠে সংগঠনের সিদ্ধান্তকে অগ্রাধিকার দিন এবং সাংবাদিক অলিউল্লাহ নোমানের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করুন।”

Advertisement