টেস্ট সিরিজ শেষ হয়েছিল ১-১ সমতায়। কিন্তু ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশের শিকার হতে হয়েছিল বাংলাদেশকে। টি-টোয়েন্টিতে সেটার বদলা তোলার যে সুযোগ ছিল বাংলাদেশের সামনে তা কাজে লাগিয়েছে বাংলাদেশ দল। সিরিজ নিশ্চিত ছিল আগেই। আজ সিরিজের শেষটায় দাপুটে জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০তে জিতেছে বাংলাদেশ।
শেষ ম্যাচে ক্যারিবীয়দের সামনে ১৯০ রানের বিশাল টার্গেট ছুড়ে দিয়ে ক্যারিবীয়দের গুঁটিয়ে দিয়েছে ১০৯ রানে। শেষমেষ বাংলাদেশ ম্যাচ জিতেছে ৮০ রানের বিশাল ব্যবধানে।


