Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:27 am
অন্যান্য

বকশীগঞ্জের ধানুয়া কামালপুর স্থল বন্দরে টানা সাত দিন বন্ধ থাকবে আমদানি- রপ্তানি

বকশীগঞ্জের ধানুয়া কামালপুর স্থল বন্দরে টানা সাত দিন বন্ধ থাকবে আমদানি- রপ্তানি

মোহাম্মদ গোলাম মোস্তফা,বকশীগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুর স্থল বন্দর দিয়ে টানা সাত দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে পর্যন্ত এই বন্দরে বন্ধ থাকবে সকল আমদানি- রপ্তানি।
জানা গেছে, জামালপুর জেলার উত্তরাঞ্চল সীমান্তবর্তী বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে অবস্থিত ধানুয়া কামালপুর স্থল বন্দর। এই বন্দর দিয়ে ৩৪ টি পণ্য আমদানি হয়ে থাকে। পাশাপাশি বাংলাদেশ থেকে প্লাস্টিক সহ বিভিন্ন পণ্য রপ্তানি হয়ে থাকে। বিশেষ করে ভারত থেকে পাথর আমদানি হয় এখানে। পাথর আমদানির ফলে জামালপুর উত্তরাঞ্চলে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে বন্দরটি। বন্দর সচল থাকলে প্রতিদিন ৬ থেকে ৮ হাজার শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করে সংসার চালায়।
তবে বিভিন্ন জটিলতার কারণে বছরের বেশিরভাগ সময় বন্দরে আমদানি বন্ধ থাকে।
গত গত মাস থেকে ফের সচল হয়েছে ধানুয়া কামালপুর স্থল বন্দরের কার্যক্রম।
সরকারি ছুটি ব্যাতীত সব দিনই আমদানি রপ্তানি হযে থাকে এই বন্দর দিয়ে।
ধানুয়া কামালপুর স্থল বন্দরের ইনচার্জ পার্থ ঘোষ জানান, ঈদের ছুটির কারণে বকশীগঞ্জের ধানুয়া কামালপুর স্থল বন্দর দিয়ে টানা সাত দিন সব ধরণের কার্যক্রম বন্ধ থাকবে।
তবে ১ জুন থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে।

Advertisement
Advertisement